ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচি ও ভাড়া বিস্তারিত
ঢাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ নানা কাজে কুমিল্লায় ভ্রমণ করে থাকেন । অনেকেই ঢাকা কুমিল্লা রুটের ট্রেনের ভাড়া ও সময়সুচি সম্পর্কে জানতে চান । আজকে ঢাকা কুমিল্লা রুটের ট্রেনের ভাড়া ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চট্টগ্রামগামী প্রায় সবগুলো ট্রেন কুমিল্লা স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে । ঢাকা থেকে কুমিল্লায় যেসব ট্রেন যাত্রাবিরতি দিয়ে থাকে সেগুলো হলো-
মহানগর প্রভাতি এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্ণা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ।
ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচি
মহানগর প্রভাতী এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় সকাল ৭ টা ৪৫ মিনিটে এবং কুমিল্লা পৌছায় সকাল ১১.১ মিনিটে । মহানগর প্রভাবতি ট্রেনের কোনো ছুটির দিন নেই ।
উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর ৩টা ২০ মিনিটে এবং কুমিল্লা পৌছায় সন্ধ্যা ৭টায় । উপকূল এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার ।
মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ৯টা ২০ মিনিটে এবং কুমিল্লা পৌছায় রাত ১টা ৪৭ মিনিটে । মহানগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন রবিবার ।
তূর্ণা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১১টা ৩০ মিনিটে এবং কুমিল্লা পৌছায় রাত ৩টা ২০ মিনিটে । তূর্ণা এক্সপ্রেসের কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই ।
চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১টায় এবং কুমিল্লা পৌছায় সকাল ৫টা ৫ মিনিটে ।
ঢাকা টু কুমিল্লা ট্রেনের ভাড়ার তালিকা -
শোভন - ১৭০ টাকা
শোভন চেয়ার ২০৫ টাকা
প্রথম আসন - ২৭০ টাকা
প্রথম বার্থ ৪০৫ টাকা
স্নিগ্ধা ৩৯১ টাকা
এসি ৪৬৬ টাকা
এসি বার্থ ৭০২ টাকা
Tags
bd train

