কুমিল্লা

 কুমিল্লা ভ্রমণ গাইড 


কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি মহানগরী। কুমিল্লা মেট্রোপলিটন শহরের আয়তন ৫৩.০৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১২ লক্ষ। কুমিল্লা শহর হলো একটি বিস্তৃত শহর। কুুমিল্লা শহরটি প্রস্তাবিত কুমিল্লা বিভাগীয় সদরদপ্তর হবে। ৬টি জেলার প্রাণ কেন্দ্র হলো কুমিল্লা শহর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত শহরটি।




শালবন বৌদ্ধ বিহার

শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।

সম্পূর্ণ পড়ুন 

ময়নামতি ওয়ার সিমেন্ট্রি 

ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। ১৯৪১-১৯৪৫ সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার (তৎকালীন বার্মা), আসাম, এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতিবছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এসকল রণ সমাধিক্ষেত্রে আসেন

ময়নামতি জাদুঘর 

ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ । প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ 

সম্পূর্ণ পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম