কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি শহর। শহরটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত। কিশোরগঞ্জ একইসাথে কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। কিশোরগঞ্জ শহরের মোট জনসংখ্যা ১০৩,৭৯৮, যার ফলে এটি বাংলাদেশের ৪৩ তম জনবহুল শহরে পরিনত হয়েছে । এটি সড়ক ও রেলপথের দ্বারা রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত।
