গোপালগঞ্জ

গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর। এটি রাজধানী ঢাকা ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদীর তীরের অবস্থিত। এর আয়তন ১৪.২৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৫১,৩৪৬ জন। এটি একই নামের জেলা ও উপজেলার (গোপালগঞ্জ জেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা) প্রশাসনিক রাজধানী। শহরটি ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত হয়। গোপালগঞ্জ টাউন কমিটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রেলপথের সাথে সংযুক্ত থাকলেও শহরের যোগাযোগের প্রধান উপায় সড়ক পথ। যশোর বিমানবন্দর গোপালগঞ্জের সবচেয়ে নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। শহরটি সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত[১] এবং এর আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশকিছু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম