রাজবাড়ী

 


রাজবাড়ী শহর বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা শহর। পদ্মানদীর তীরে অবস্থিত এই শহর ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা শহর। রাজবাড়ী শহরের জনসংখ্যা প্রায় ৬০,০০০। এই শহরটি রেলের শহর নামেও পরিচিত। এখানে দেশের সেরা মিষ্টিজাত দ্রব্য উৎপন্ন হয়। রাজবাড়ী একটি রেলকেন্দ্রিক শহর। ১৯২৩ সাল থেকে রাজবাড়ী পৌরসভার কার্যক্রম শুরু হয়। আর ১৯৮৪ সালে রাজবাড়ী জেলাশহরের মর্যাদা লাভ করে। বর্তমানে এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা।

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম