ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া বিস্তারিত
প্রতিদিন অসংখ্য মানুষ ময়মনসিংহ থেকে ঢাকায় বিভিন্ন কাজের জন্য ভ্রমণ করে থাকেন । ময়মনসিংহ থেকে রেলপথে ঢাকা যাওয়া সবচেয়ে সহজ এবং কম ব্যয়বহুল । তাই অনেকেই ময়মনসিংহ থেকে ঢাকার রেলের সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানতে চান । আজকে ময়মনসিংহ টু ঢাকার ট্রেনের ভাড়া ও সময়সূচি নিয়ে আলোচনা করব ।
ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২৩ কিলোমিটার । যেতে মোটামুটি ৩-৪ ঘন্টা সময় লাগে । মেল ট্রেনের ক্ষেত্রে সময়টা দ্বিগুণ লেগে যেতে পারে । ময়মনসিংহ টু ঢাকা রেল রুট বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রেল রুট । সব মিলে ১২টি ট্রেন এই রুটে চলাচল করে থাকে ।
যার মধ্যে ৬টি আন্তঃনগর ট্রেন এবং ৬টি মেইল ট্রেন ।
ঢাকা ময়মনসিংহ রুটে আন্তঃনগর ট্রেনগুলো যথাক্রমে তিস্তা এক্সপ্রেস , অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস
এবং ৬ টি মেইল ট্রেন যথাক্রমে - ঈশা খা মেইল , মহুয়া এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার , বলাকা কমিউটার, জামালপুর কমিউটার এবং ভাওয়াল এক্সপ্রেস
ময়মনসিংহ টু ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের সময়সুচি -
| ট্রেনের নাম | ছাড়বার সময় | পৌছাবার সময় | সাপ্তাহিক ছুটি |
| তিস্তা এক্সপ্রেস | বিকাল ৫টা ৭ মিনিট | রাত ৮টা ২৫ মিনিট | সোমবার |
| ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস | সকাল ৯ টা ১ মিনিট | দুপুর ১২টা ৪০ মিনিট | নেই |
| যমুনা এক্সপ্রেস | ভোর ৪ টা ২০ মিনিট | সকাল ৭টা ৪৫ মিনিট | নেই |
| হাওর এক্সপ্রেস | সকাল ১১ টা ০০ মিনিটে | বিকাল ২ টা ১৫ মিনিট | মঙ্গলবার |
| অগ্নিবীণা এক্সপ্রেস | সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট | রাত ১ টা ০০ মিনিট | নেই |
| মোহনগঞ্জ এক্সপ্রেস | রাত ১১ টা ১ মিনিট | সকাল ৫ টা ১ মিনিট | সোমবার |
ময়মনসিংহ টু ঢাকা রুটের মেইল ট্রেনের সময়সুচি -
| ট্রেনের নাম | ছাড়বার সময় | পৌছাবার সময় | সাপ্তাহিক ছুটি |
| ঈশা খা এক্সপ্রেস | সকাল ১২টা | রাত ১১টা | নাই |
| মহুয়া এক্সপ্রেস | বিকাল ৫ টা ২২ মিনিট | রাত ৯টা ২৫ মিনিট | নাই |
| দেওয়ানগঞ্জ এক্সপ্রেস | বিকাল ৩ টা ৩৩ মিনিট | সন্ধ্যা ৭টা ১৫ মিনিট | নাই |
| বলাকা কমিউটার | দুপুর ১ টা ৪৫ মিনিটে | বিকাল ৫ টা ২৫ মিনিট | নাই |
| জামালপুর কমিউটার | সকাল ৭ টা ৩৩ মিনিট | সকাল ১১ টা ১৫ মিনিট | নাই |
| ভাওয়াল এক্সপ্রেস | সকাল ৫ টা ৩০ মিনিট | সকাল ১১ টা ৪৫ মিনিট | নাই |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা-
| আসন | ভাড়া |
| ২য় শ্রেণী সাধারণ | ৩৫ টাকা |
| ২য় শ্রেণী মেইল | ৫০ টাকা |
| কমিউটার | ৬০ টাকা |
| সুলভ | ৭০ টাকা |
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪০ টাকা |
| ১ম শ্রেণী চেয়ার | ১৮৫ টাকা |
| ১ম শ্রেনীর কেবিন | ২৮০ টাকা |
| স্নিগ্ধা | ২৭১ টাকা |
| এসি সিট | ৩২২ টাকা |
| এসি বার্থ | ৪৮৩ টাকা |
Tags
bd train
